1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

ক্ষমতায় এলে বিনা মূল্যে ইন্টারনেট নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে দলটি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে বলেও জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ড. মাহদী আমিন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযোগী সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, বাংলাদেশে পেপাল সেবা চালু করতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে দলের।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিপুল জনসমর্থনে জয়লাভ করে সরকার গঠন করবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews