1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব, নীরবতা পালন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ভারতের রাজ্যসভা ও লোকসভায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথম দিনে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সংসদের সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

শোক প্রস্তাবের সময় প্রয়াত ব্যক্তিদের নাম উচ্চারণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ভারতের আইনপ্রণেতারা সম্মিলিতভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা নিয়ে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ দুই দেশের অংশীদারত্বের ভবিষ্যৎ উন্নয়নে দিকনির্দেশনা দেবে বলে তিনি আশাবাদী।

এ ছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত ছাড়াও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews