1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

দুর্নীতি বরদাশত করা হবে না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

দুর্নীতি করা যাবে না, করতেও দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণে জাতি আজ সর্বহারা অবস্থায় পৌঁছেছে। যারা এক সময় দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানানোর স্বপ্ন দেখিয়েছিল, তারাই ব্যাংক লুট করে সেই সিঙ্গাপুর ও কানাডায় অর্থ পাচার করে সম্পদ ও ব্যবসা গড়ে তুলেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গর্বের বাংলাদেশ গড়তে হলে যোগ্যতার ভিত্তিতে নারীদের সব সেক্টরে কাজের সুযোগ দিতে হবে। নির্বাচন সামনে রেখে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে না বলেও তিনি জানান। তাঁর ভাষায়, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং যোগ্যতা অনুযায়ী দায়িত্ব অর্পণ করা হবে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জনগণ দায়িত্ব দিলে উত্তরবঙ্গ থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। প্রথম কোদালের কোপ পড়বে তিস্তা প্রকল্পে। পাশাপাশি অঞ্চলভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান জামায়াত আমির।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews