1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের মহাসমাবেশ ৩ মে

  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ একাধিক দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রবিবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

ঘোষণা অনুযায়ী, ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে সমাবেশ, যেখানে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি জানান, হেফাজতের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় বিচার এবং নারীবিষয়ক সংস্কার কমিশন ও সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

এছাড়া ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে ২৩ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews