1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেবার আড়ালে অনিয়মের অভিযোগ: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল শবে কদর: কুরআন ও সহীহ হাদিসের আলোকে আয়াতুল্লাহ আলী খামেনেয়ী: ইরানের সর্বোচ্চ নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বের জীবনকথা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: কোন কারণে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বৈশ্বিক সংঘাতের পেছনের কারণ ইরান ও আমেরিকার সামরিক শক্তি: প্রযুক্তি, বাজেট ও কৌশলের তুলনামূলক চিত্র আমেরিকা–ইরান উত্তেজনার নেপথ্য কারণ: ভূরাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতির জটিল সমীকরণ আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, রিয়াদে বিস্ফোরণের শব্দ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঘোষণা, ইরান ইস্যুতে নতুন উত্তেজনা

মৌলভীবাজারে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত, আহত ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

মৌলভীবাজারের শমসেরনগর সড়কের লংগুরপুল এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ হাসান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব আহমদ (১৭) নামে এক তরুণ আহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাহিদ শামারকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নাহিদ মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে লংগুরপুল এলাকায় একটি টমটম হঠাৎ ঘুরে দাঁড়ালে নাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত রাকিব আহমদ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews