1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশনে নির্বাচনী প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন নারী কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল তাঁর দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭–৮ জন নারী কর্মীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় একই আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে জামায়াতের কর্মীরা দলবদ্ধভাবে নারী কর্মীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামায়াত কর্মীরা তাদের এলাকা ছেড়ে যেতে হুমকি দেন এবং পরে শারীরিকভাবে হামলা চালান। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা আরও দুই নারী কর্মী আহত হন।

ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, নারী কর্মীদের ওপর হামলার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।

ঘটনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে নাম আসা জামায়াত কর্মী সোহেল ও আলাউদ্দিন ঘটনার পর থেকে মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে তাকে বিষয়টি অবহিত করেছে এবং তারা নিজেরা সমঝোতার আশ্বাস দিয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews