1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি। তিনি দাবি করেছেন, মামলার বাদীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাসুমা হাদি ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসাকালীন পুরো সময় সেখানে অবস্থান করেন।

মাসুমা হাদির প্রশ্ন, পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসন কেন আব্দুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সে সময় পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। তবে এ ধরনের মামলায় বাদীর স্বাক্ষর আগে বা পরে নেওয়া নিয়ে আইনি জটিলতা থাকে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় হাদির ভাই ওমর ফারুক তার সঙ্গে ছিলেন এবং ঘটনার মানসিক অভিঘাত সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তাই মামলার বাদী নির্ধারণের বিষয়ে কে সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

ফেসবুক পোস্টে মাসুমা হাদি চিকিৎসা-সংক্রান্ত বিষয়েও কথা বলেন। তার দাবি, ওমর ফারুক প্রথমে ব্যক্তিগত উদ্যোগে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। পরে সরকারের উদ্যোগে সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পরিবারকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চলছে উল্লেখ করে মাসুমা হাদি বলেন, কোনো বিষয়ে মন্তব্য করার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তিনি তার ভাইয়ের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং পরিবারকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য না করার অনুরোধ করেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews