1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

আট মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।

বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে খানকে জামিন দেন। এর আগে লাহোর হাইকোর্ট ২০২৩ সালের সহিংসতার সঙ্গে জড়িত মামলাগুলোতে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

তবে আদালত জানায়, অন্য কোনো মামলায় অভিযুক্ত না হলে তিনি মুক্তি পাবেন। বর্তমানে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

৭২ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা চলছে। শুধু তিনি নন, তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতা-কর্মী ও সংসদ সদস্যও একই ধরনের মামলায় সাজা পেয়েছেন।

২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেফতারের পর তার সমর্থকেরা রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়। এর সূত্রেই আট মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।

সূত্র: জিও নিউজ

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews