1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

গণঅভ্যুত্থানের জয়গাথা: ‘জুলাই ঘোষণাপত্র’-এ নতুন রাষ্ট্র নির্মাণের রূপরেখা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ২৮ দফা বিশিষ্ট এই ঘোষণাপত্রে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর রূপরেখা উপস্থাপন করা হয়।

ঘোষণাপত্রে বলা হয়, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় দীর্ঘ ষোল বছরের একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণের ফলে ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আন্দোলনের প্রেক্ষিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ঘোষণাপত্রে ফ্যাসিবাদ, গুম-খুন, দুর্নীতি, বৈষম্য ও দমন-পীড়নের অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এতে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, সকল গণঅপরাধের বিচারের দাবি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংস্কারমূলক নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব তুলে ধরা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews