1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় ১৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৫ জন শাখা ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. আবু হাসান বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর হাটহাজারী মডেল থানায় মামলা করেন। অভিযোগ, গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ৭০-৮০ শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা ধারালো রামদা, চাপাতি, লোহার রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা ব্যবহার করে মারধর করেন।

মিছিলের এক শিক্ষার্থী মাহাবুবুর রহমান গুরুতর আহত হন। এছাড়া নারী শিক্ষার্থীদেরও অকথ্য ভাষায় গালমন্দ ও শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষার্থীরা একজন অভিযুক্ত মনিরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বাকি অভিযুক্তদের পরিচয় ও সত্যতা যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ঢাকা পোস্ট

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews