1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

জাপা কার্যালয়ে হামলা-অগ্নিকাণ্ড: গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মহাসচিব শামীম হায়দার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলটি গণঅধিকার পরিষদকে দায়ী করেছে। এ ঘটনায় তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাপা।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন,
“গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “সন্ত্রাসবিরোধী আইনে যে সব বিষয় থাকলে নিবন্ধন বাতিল হয়, তার সবকিছুই গণঅধিকার আন্দোলন করেছে। তাই সরকারকেই তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।”

এর আগে বিকেলে শাহবাগ মোড়ে সমাবেশ করে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানায়। সমাবেশ শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে দলটির নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ভাঙচুর চালিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

জাপার মহাসচিব দাবি করেন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন হয়ে পড়ে। তার ভাষায়, “সেনাবাহিনী না থাকলে পুলিশ একা এই মবকে নিয়ন্ত্রণ করতে পারত না।”

গত ৩০ আগস্ট কাকরাইল এলাকায় গণঅধিকার পরিষদের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছিল।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল তখন নুরের ওপর হামলার নিন্দা জানায়। পরদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় গণঅধিকার পরিষদ কর্মীরা জাপার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সেনাবাহিনী মব সহিংসতা ঠেকাতে বলপ্রয়োগে বাধ্য হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews