1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকলে সেটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারীরা আসলে জনগণ ও গণঅভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি; বরং যারা গতকালের অনুষ্ঠানে অংশ নিয়েছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা—সেখানে জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার প্রতিফলন ঘটেনি। আইনি ভিত্তি ছাড়া এই সনদ জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।”

নাহিদ আরও বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের আপত্তি নেই—তারা আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেটা করেছে। তবে আমরা দাবি করছি, এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা সেই পুরোনো কাঠামো টিকিয়ে রাখতে এখনো ষড়যন্ত্র করছে। “কিছু রাজনৈতিক দল আপস করেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি কোনো আপস করেনি,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর)। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামী এবং আরও ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি সনদে স্বাক্ষর করেন। তবে এনসিপি ও কয়েকটি বামপন্থী দল এতে অংশ নেয়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews