1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৯০০ জন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব মামলায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।

সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা নগর থানায়।

থানা সূত্রে জানা গেছে, চারটি মামলাই পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলাগুলোর সব আসামিই অজ্ঞাত; তাতে ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, “ঘটনার পর চারটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, আর বাকিগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।”

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

অন্যদিকে, আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

সূত্র : একুশে টেলিভিশন

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews