1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ ৯ মুসলিম দেশের অংশগ্রহণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে সম্মত হয়েছে সৌদি আরব, কাতার ও তুরস্কসহ নয়টি মুসলিম-প্রধান দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। তবে পর্ষদের গঠন ও ভূমিকা নিয়ে ইউরোপের কয়েকটি দেশ এবং ইসরাইলের আপত্তি রয়েছে।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে—সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ‘অভিন্ন সিদ্ধান্তে’ এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প। গাজা সংকট সমাধানে তাঁর ঘোষিত ‘শান্তি প্রচেষ্টা’কে সমর্থন জানাতেই তারা এই উদ্যোগে যুক্ত হচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে কুয়েত পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তারাও এই শান্তি পর্ষদে যোগ দিচ্ছে। এতে করে মুসলিম-প্রধান দেশগুলোর অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে।

বিভিন্ন সূত্র জানায়, এই পর্ষদে যোগদানের জন্য অনেক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার অর্থায়নের অনুরোধের কথাও আলোচনায় আসে। তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো ধরনের অর্থ প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়নি।

মূলত গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্য নিয়ে এই পর্ষদ গঠিত হলেও, এর গঠনতন্ত্রে বলা হয়েছে—পর্ষদের কার্যক্রম কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না। পাশাপাশি এটি জাতিসংঘের কার্যক্রমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এ কারণেই ইউরোপীয় কয়েকটি দেশ, বিশেষ করে ফ্রান্স, এ উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে। জানা গেছে, ফ্রান্স এই পর্ষদে যোগ দিচ্ছে না।

এই উদ্যোগের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যেও কিছুটা কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারে বিনিয়োগ ও ব্যবসায়িক প্রতিশ্রুতি দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পর্ষদে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলি আল-সাওয়াদিকে ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’-এ অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

সূত্র : বাসস

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews