1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা – ২০২৫-২০২৭

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদী কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। ক্লাবের সর্বাঙ্গীণ উন্নয়ন, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা এবং সৃজনশীল নেতৃত্ব ধরে রাখার লক্ষ্যে এই নতুন কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ ও স্বনামধন্য নেতা মোজাহিদুল ইসলাম, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেফন আহমদশিবলু আহমেদ, যারা ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল বারি রাজু, এবং ইব্রাহিম বকশ সহ-সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দঃ

  • ফয়েজ আহমেদ – সাংগঠনিক সম্পাদক
  • আব্দু আজিজ সালমান – কোষাধ্যক্ষ
  • মিলাদ আহমেদ – ক্রীড়া সম্পাদক
  • রিয়াদ আহমেদ আবেদ – প্রচার সম্পাদক
  • নাজমুল ইসলাম – দপ্তর সম্পাদক
  • ইকবাল আহমেদ জকি – সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
  • আব্দুস সামাদ সানি – সমাজ কল্যাণ সম্পাদক
  • তানজিল আহমেদ – পাঠাগার সম্পাদক

নতুন কমিটি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে নতুন দৃষ্টিভঙ্গি, ঐক্য ও উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্লভপুর গ্রামের কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুল মতিন সাহেব, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল কাউইম সাহেব, সহ গ্রামের মুরব্বি ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে হাফেজ মাওলানা আব্দুল মতিন সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews