1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

দেশজুড়ে নির্বাচনি প্রস্তুতি, শঙ্কা-সন্দেহ কমছে ধীরে ধীরে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা, সন্দেহ ও মতবিরোধ ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যস্থতায় বিএনপি, জামায়াত ও এনসিপি এখন ঐকমত্যের খুব কাছাকাছি। জাতীয় জুলাই সনদ ও গণভোট ইস্যু সমাধানের পথে।

সোমবার বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করলে নির্বাচনি দৃশ্যপট মুহূর্তে বদলে গেছে। একই দিনে এনসিপি ও জামায়াতও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সব দলের প্রার্থীরা আসনভিত্তিক প্রচারণায় ব্যস্ত। নির্বাচন কমিশনও সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশজুড়ে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, নৌ ও বিমানবাহিনীর বিপুলসংখ্যক সদস্য ও ৯০ হাজার সেনা প্রস্তুত, নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার বারবার বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বিকল্প নেই। দলগুলো এখন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। দীর্ঘ ১৫ বছর পর ভোট দেওয়ার সুযোগে সাধারণ মানুষও সক্রিয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “নির্ধারিত নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজনৈতিক দ্বন্দ্ব এড়ানো যেত। এখন নির্বাচন কমিশন ও সরকার প্রস্তুত, রাজনৈতিক বিরোধ ধীরে ধীরে কমছে।”

ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনের বৈঠকে ৯০–১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ ও সাড়ে ৫ লাখ আনসার দায়িত্বে থাকার বিষয় নিশ্চিত করা হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটও একই দিনে নেওয়া হবে। দলগুলোর ভিন্নমত বা দাবি সমন্বয় রেখে সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

প্রার্থী ঘোষণা ও নির্বাচনী কার্যক্রমে বিএনপি, জামায়াত ও এনসিপি পুরোপুরি সক্রিয়। প্রায় সব আসনে প্রার্থী গণসংযোগ শুরু করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনি উৎসব শুরু হয়ে গেছে।” জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, “সব দলকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন চাই। চূড়ান্ত প্রার্থী তালিকা সময়মতো ঘোষণা করা হবে।”

নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews