নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনকে মনোনীত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ণমন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীদের নামও চূড়ান্ত করা হয়েছে এবং শপথের পর প্রজ্ঞাপন জারি করে দপ্তর বণ্টন করা হবে।
নতুন মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন—
এম রাশিদুজ্জামান মিল্লাত,অনিন্দ্য ইসলাম অমিত,শরীফুল আলম,ফরহাদ হোসেন আজাদ,শামা ওবায়েদ,সুলতান সালাহউদ্দিন টুকু,কায়সার কামাল,
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,হাবিবুর রশিদ হাবিব,রাজিব আহসান,আজিজুল বারি হেলাল,মীর শাহে আলম,জোনায়েদ সাকি,ইশরাক হোসেন,ফারজানা শারমিন পুতুল,ফরিদুল ইসলাম,নুরুল হক নুর,ইয়াসের খান চৌধুরী,এম ইকবাল হোসেন,এম এ মুহিত,আহমেদ সোহেল মঞ্জুর,ববি হাজ্জাজ,আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।
উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টনের ঘোষণা আসতে পারে।