1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

প্রভাবশালী সিন্ডিকেটের দখলে মৌলভীবাজারের হাজার কোটি টাকার রেলওয়ে জমি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট–আখাউড়া রেলপথে অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া ও শমশেরনগরসহ অন্তত ৯টি রেলস্টেশনের বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি সিন্ডিকেটের দখলে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত এসব রেলওয়ের ভূসম্পত্তির বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের উদাসীনতা, প্রশাসনিক দুর্বলতা এবং ‘লালফিতার দৌরাত্ম্যের’ কারণে যুগ যুগ ধরে এসব জমি অবৈধভাবে দখল হয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে লিজের মেয়াদ শেষ হলেও তা নবায়ন না করেই জমি ভোগদখল করা হচ্ছে, আবার অনেক জায়গায় সম্পূর্ণ অবৈধভাবে আধাপাকা ও পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার জেলায় সচল ও বন্ধ মিলিয়ে মোট ৯টি রেলস্টেশন রয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া স্টেশন বর্তমানে সচল। এই চারটি স্টেশনের আশপাশেই রেলওয়ের সবচেয়ে মূল্যবান জমিগুলো অবস্থিত। এসব জায়গার বড় একটি অংশ লিজ ছাড়াই দখল করে দোকানঘর, বাসাবাড়ি, গুদাম ও খামার তৈরি করা হয়েছে। অপরদিকে মনু, টিলাগাঁও, ভাটেরা, লংলা ও বরমচাল স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেসব এলাকার রেলওয়ের জমিও প্রায় সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে।

সরেজমিনে শ্রীমঙ্গল, শমশেরনগর ও কুলাউড়া রেলস্টেশন এলাকায় দেখা যায়, রেলওয়ের জায়গায় স্থায়ী ও আধাপাকা ভবন নির্মাণ করে ভাড়া দেওয়া হচ্ছে। এসব জমি বাজার ও শহরের ভেতরে হওয়ায় প্রতি শতক জমির দাম ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বলে স্থানীয়রা জানান। ফলে দখলকৃত জমির মোট বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

শ্রীমঙ্গল শহরের একজন  বাসিন্দা  বলেন, রেলওয়ের জমি মাঝে মাঝে উদ্ধার করা হলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায়। এতে বোঝা যায়, দখলদাররা কতটা প্রভাবশালী। শমশেরনগরের স্থানীয়রা  বলেন, এ এলাকায় রেলের জমির দাম সবচেয়ে বেশি হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয় না।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে স্থায়ীভাবে কোনো জমি লিজ দেয় না এবং লিজ নেওয়া জমিতে পাকা স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ভূ-সম্পত্তি) কাজী ওয়ালি-উল হক জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তবে স্থানীয়দের মতে, দৃশ্যমান ও টেকসই উদ্যোগ ছাড়া মৌলভীবাজারের এই বিপুল মূল্যবান রেলওয়ে সম্পদ রক্ষা করা সম্ভব হবে না।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews