1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

ফ্যাসিবাদীদের পতন হয়েছে, তবে তারা বিদায় নেয়নি: জামায়াত আমির

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদীদের পতন হয়েছে, তবে ফ্যাসিবাদরা বিদায় নেয়নি।”

শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনসহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী আয়োজিত একটি জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গত ১৫ বছর ধরে জনগণের অধিকার ও ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে এক ধরনের কারাগারে পরিণত করা হয়েছে। মানুষের মতামত প্রকাশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যার ফলে অন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি পরবর্তী শাসন ব্যবস্থার বিষয়ে মন্তব্য করে বলেন, “রাষ্ট্র কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিতে জড়াতে বাধ্য করছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews