1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামাদ্বানের ফজিলত ও আমাদের করণীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আরিফুল হক চৌধুরী ভারতে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ কর্মী শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ড. এহছানুল হক মিলন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ২৪ জন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী, মোট সদস্য ৪৯ নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর

মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী, মোট সদস্য ৪৯

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ২৫ জনের নাম চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার মোট ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আমীর খসরু মাহমুদ চৌধুরী,সালাহউদ্দিন আহমদ,ইকবাল হাসান মাহমুদ টুকু,হাফিজ উদ্দিন আহমেদ,এ জে ড এম জাহিদ হোসেন,খলিলুর রহমান (টেকনোক্র্যাট),আবদুল আওয়াল মিন্টু,শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ,
মিজানুর রহমান মিনু,খন্দকার আবদুল মুক্তাদির,আরিফুল হক চৌধুরী,জহির উদ্দিন স্বপন,আমিনুর রশিদ (টেকনোক্র্যাট),আফরোজা খানম রিতা,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,আসাদুল হাবীব দুলু,মো. আসাদুজ্জামান,জাকারিয়া তাহের সুমন,দিপন দেওয়ান,আ ন ম এহসানুল হক মিলন,সরদার সাখাওয়াত হোসেন বকুল,শেখ রবিউল আলম,নিতাই রায় চৌধুরী এবং ফকির মাববুব আনাম।

উল্লেখ্য, শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews