1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে এ তথ্য জানা যায়।

মৌলভীবাজার-১ আসনে ১১৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকে নাসির উদ্দিন আহমদ পান ৯৮ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আমিনুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ২১৪ ভোট।

মৌলভীবাজার-২ আসনে ১০৩টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে শওকতুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ইঞ্জিনিয়ার শাহেদ আলী পান ৫০ হাজার ৫৯৮ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে ১৭৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে অর্জন করেন ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে ১৬৩টি কেন্দ্রের ফলাফলে মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

চারটি আসনেই বিএনপি প্রার্থীদের বড় ব্যবধানে জয় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews