দেশের চিত্র ডেস্ক
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সচিবালয়ের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, নতুন নামের বিষয়টি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন পেয়েছে। নতুন নামের মাধ্যমে বাহিনীটির কার্যক্রমের লক্ষ্য ও দায়িত্ব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে বলে জানা গেছে।
র্যাব দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ও বিশেষ অভিযান পরিচালনায় ভূমিকা রাখছে। নতুন নামের মাধ্যমে বাহিনীটির আন্তর্জাতিক মান ও পরিচয় আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবেও এটি বিবেচিত হচ্ছে।
সূত্র:
সভা সূত্রে জানা গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত তথ্য অনুযায়ী।