1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

লন্ডনে মাহফুজ আলমকে লক্ষ্য করে আ.লীগ কর্মীদের হামলা চেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। এ সময় তারা গাড়ির দিকে ডিম ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে গাড়িটিকে নিরাপদে সরিয়ে নেয়।

তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, আওয়ামী লীগের কর্মীরা ভেবেছিলেন গাড়িতে মাহফুজ আলম আছেন, কিন্তু তিনি অন্য একটি গাড়িতে ভিন্ন পথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

উল্লেখ্য, লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছিল।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews