1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ৮ জন: জিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোলাপি নামে এক নারীর সঙ্গে বাদশাহ নামের এক ব্যক্তির বাগবিতণ্ডার ভিডিও ধারণ করেন তুহিন। আসামিরা ভিডিও মুছে ফেলতে চাপ দিলে তিনি অস্বীকার করেন। এরপর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

জিএমপি কমিশনার স্বীকার করেন, পুলিশ সদস্যের স্বল্পতার কারণে অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তুহিন হত্যায় পুলিশের কিছুটা ব্যর্থতা ছিল। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে র‍্যাব জানায়, এ ঘটনায় সরাসরি জড়িত স্বাধীন নামে এক আসামিকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর স্বাধীন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews