1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন: ‘আপনার স্ত্রী কয়জন?’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

ওভাল অফিসে সাক্ষাতের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে অপ্রত্যাশিত এক প্রশ্ন করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প আল-শারাকে উপহার দেন নিজের ব্র্যান্ডের একটি সুগন্ধির বোতল। সেটি হাতে তুলে দিতে দিতে তিনি হেসে জিজ্ঞেস করেন, “আপনার স্ত্রী কয়জন?”

আল-শারা উত্তর দেন, “একজন।” ট্রাম্প তখন মজার ছলে বলেন, “তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!” উপস্থিত সবাই তখন হাসিতে ফেটে পড়েন।

এই সফর ছিল আল-শারার আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর অংশ। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে নতুন বার্তা দিচ্ছেন—তার দল হায়াত তাহরির আল-শাম এখন পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয়; বরং তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনব্যবস্থাকে উৎখাত করে নতুন বাস্তবতা তৈরি করেছে।

ওয়াশিংটন সফরের সময় আল-শারাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়। প্রথাগত রাষ্ট্রীয় সম্মান না থাকলেও তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের একদিন পর সিরিয়া ঘোষণা দেয়—তারা আইসিস-বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে। এর প্রতিদানে যুক্তরাষ্ট্র ‘সিজার অ্যাক্ট’-এর অধীনে আরোপিত কিছু নিষেধাজ্ঞার মেয়াদে ছাড় দেয়।

বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তিনি (আল-শারা) এসেছেন এক কঠিন জায়গা থেকে, আর তিনিও কঠিন মানুষ। আমি তাকে পছন্দ করি।”

উল্লেখ্য, একসময় আহমেদ আল-শারাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে বিবেচনা করত এবং তার মাথার ওপর ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এটাই প্রথমবার কোনো সিরীয় প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews