1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত বিএনপি নেতা ও নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সঙ্গে তার সহযোগী ও চলিশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তুহিনকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের জুলাই মাসে নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণ করে অস্ত্রের মুখে বালুতে বুক পর্যন্ত পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ আগস্ট অভয়নগর থানায় জনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, চাঁদাবাজির মামলায় গ্রেফতার জনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, জনির পরিবারের দাবি, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ১২ আগস্ট যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার বোন মানি জারমিন ইলোরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মিথ্যা মামলা সাজিয়ে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews