1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বরখাস্ত ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্বাচনী জনসভায় হওয়া হামলার ঘটনায় ছয়জন সিক্রেট সার্ভিস এজেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এ তথ্য নিশ্চিত করে।

গত বছরের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের ওপর স্নাইপার হামলা চালানো হয়। একটি ভবনের ছাদ থেকে গুলি ছোড়া হলে ট্রাম্প আহত হন এবং তার এক সমর্থক প্রাণ হারান। নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ঘটনাস্থলেই হামলাকারীকে হত্যা করে।

হামলার পর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সংস্থার তৎকালীন পরিচালক পদত্যাগ করেন। সাময়িক বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তার পরিচয় প্রকাশ না করলেও জানানো হয়েছে, তাদের ১০ থেকে ৪২ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ফক্স নিউজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “ওই ছাদে যদি একজন সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন থাকতেন, তাহলে ঘটনাটি ঘটত না। স্থানীয় পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়নি—এটি ছিল একটি বড় ভুল।”

সিক্রেট সার্ভিসের বর্তমান পরিচালক শন কারান এক বিবৃতিতে বলেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। কংগ্রেসের নজরদারি কমিটির দেওয়া ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে, ১৬টি প্রক্রিয়াধীন এবং ৯টি সংস্থার আওতার বাইরে।”

জনসভায় হামলার দুই মাস পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি গলফ ক্লাবে ট্রাম্পকে লক্ষ্য করে আবারও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এক বন্দুকধারী ঝোপের আড়ালে লুকিয়ে ছিলেন, যাকে পরে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকেই ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে সিক্রেট সার্ভিস।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews