1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ধর্ষণের চেষ্টায় ধরা পড়লেন ছাত্রদল নেতা রকি, আটক হয়ে বিয়ে, পরে পালিয়ে গেলেন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

ঢাকার ধামরাইয়ে রকি মিয়া ওরফে দুদু নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, স্বামী পরিত্যক্ত এক নারীকে গভীর রাতে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। পরে পাঁচ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন রকি। তবে পরদিন সকালে কৌশলে পালিয়ে যান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার চৌহাট ইউনিয়নের উত্তরপাড়া বকশিবাজার এলাকায় মোহাম্মদ শামসুল ইসলাম মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রকি চৌহার্ট দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা জমিদার মোহাম্মদ চানমিয়ার ছেলে। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও বর্তমানে ছাত্রদলে সক্রিয় এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী।

এলাকাবাসী জানান, ভুক্তভোগী নারীর বিয়ে আগে হয়েছিল, কিন্তু স্বামী তাকে তালাক দেওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকছিলেন। দীর্ঘদিন ধরে রকি তাকে কুপ্রস্তাব ও হয়রানি করে আসছিলেন। মঙ্গলবার গভীর রাতে রকি তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন।

প্রতিবেশীরা এসে তাকে আটক ও মারধর করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করানো হয়। কিন্তু বুধবার সকালে রকি বিয়েকে অস্বীকার করে পালিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, “রকি দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করছিল। আমি রাজি না হওয়ায় সে জোরপূর্বক আমার ঘরে ঢুকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী ধরে ফেললে বিয়ে হয়, কিন্তু পরদিন সে পালিয়ে যায়।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews