1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর তৌহিদী জনতার হামলা, আহত ৪

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করার পর তার মুক্তি ও শাস্তি দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে বাউল শিল্পীর ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদী জনতা এবং আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল। একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। হামলার সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে অন্তত তিনজন বাউল ভক্ত আহত হন। তারা হলেন: শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। এছাড়া হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদরাসা শিক্ষকও আহত হন।

পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে বিক্ষিপ্তভাবে হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews