1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

শেখ হাসিনা ও জয়–পুতুলের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায় আজ

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিনটি দুদক মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

ক্ষমতাচ্যুতির পর তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠা করে প্লট নেওয়ার অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানেও অনিয়মের তথ্য পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঢাকার বিশেষ জজ আদালত–৫–এ মামলাগুলোর বিচার শেষে গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষ হয়। তিন মামলায় ৯০ জনের বেশি সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—প্রত্যাশা করছে।

এই মামলাগুলোর অন্যান্য আসামির মধ্যে রাজউকের সাবেক–বর্তমান কর্মকর্তারা ও এক সাবেক প্রতিমন্ত্রী রয়েছেন। একজন ছাড়া সবাই পলাতক।

২০২২ সালে শেখ হাসিনা, জয়, পুতুলসহ পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বরাদ্দকে কেন্দ্র করেই পৃথক মামলা করে দুদক।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews