1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রামগতি ছাত্রদল নেতা নয়ন বহিষ্কার

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বুধবার বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়নকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন এবং দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বাবু দাবি করেন, নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি এবং একটি কুচক্রী মহল তাকে ফাঁসিয়েছে। বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার দুপুরে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটে বালুবোঝাই একটি বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় কোস্টগার্ড নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে কোস্টগার্ড স্টেশন কমান্ডারের দায়ের করা মামলায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews