1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

খুলনায় আদালত চত্বরে গুলিতে দুই আসামি নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজ রবিবার খুলনা আদালত চত্বরে আসামিদের লক্ষ্য করে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি : কালের কণ্ঠ

অনলাইন ডেস্ক

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগর আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফজলে রাব্বি রাজন (২৫) এবং আসিফ (৩৫)। দু’জনের বাড়িই রূপসা উপজেলার বাগমারা এলাকায়। পুলিশ জানায়, রাজনের বিরুদ্ধে ছয়টি এবং আসিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দু’জনই এলাকার শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার মুহূর্তে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত টার্গেট কিলিং।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ঘটনার পর পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবী ও সাধারণ মানুষ আদালত চত্বরে এমন প্রকাশ্য হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews