1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

তালা লাগিয়ে ঘরে আগুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার দুই কন্যার মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। এর আগে একই ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারায়। এতে ওই ঘটনায় বেলাল হোসেনের দুই কন্যার মর্মান্তিক মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়।

সালমা আক্তার স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ঘটনাস্থলেই ছোট মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় বেলাল হোসেনসহ তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণির ছাত্রী মেজো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির ৫ শতাংশ দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে পরদিনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যায়।

ঘটনার চার দিন পর, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে—এর মধ্যে দুটি তালা বন্ধ এবং একটি খোলা অবস্থায় পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “আগুনে পুড়ে আয়েশার ঘটনাস্থলে মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews