1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রকাশিত তালিকায় ফজলুর রহমানের নাম নেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: সাংস্কৃতিক পরিচয় না কি বাস্তব চ্যালেঞ্জ? পিএইচডি কী? উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি শুরু, আবেদনের শেষ সময় ২১ মে গরুর মাংস ও ব্রোকলি: পুষ্টিকর ও সুস্বাদু এক পারফেক্ট রেসিপি আবার কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা

মাদুরো আটক: যুক্তরাষ্ট্রের অভিযানের কড়া নিন্দা চীন ও রাশিয়ার

  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশই ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেইজিং এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। চীনের মতে, কোনো দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপ বিশ্ব ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ নজির তৈরি করে।

একই সুরে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়াও। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

রাশিয়া মাদুরোকে ভেনেজুয়েলার ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে দ্রুত তার ও তার স্ত্রীর মুক্তি দাবি করেছে। পাশাপাশি রুশ কর্তৃপক্ষ বলেছে, সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সরাসরি সংলাপই হতে পারে টেকসই পথ।

সূত্র: বিবিসি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews