1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান আল্লামা মামুনুল হকের

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে পরিবর্তনের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। তিনি বলেন, সাম্য ও ন্যায়ের বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় ঐক্যের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালাগঞ্জ উপজেলা সদর ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা প্রতীকের পক্ষে আয়োজিত জনসভায় মামুনুল হক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জয়ী হতে হলে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি জনগণকে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জগন্নাথপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে লুটপাট ও দুর্বৃত্তায়ন প্রাধান্য পেয়েছে। কৃষক, শ্রমিক ও প্রবাসীদের অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি। এই বাস্তবতা পরিবর্তনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকের পক্ষে ভোট চান।

হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত জনসভায় মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিদেশি আধিপত্য রুখে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় জোটের নারী কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন।

এ সময় তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

জনসভাগুলোতে ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews