1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের রিট জনগণের সমর্থনেই বিএনপি দেশ ছাড়েনি : তারেক রহমান Cardiff Hosts Vibrant Big Halal Lifestyle Expo 2026 ৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক

জনগণের সমর্থনেই বিএনপি দেশ ছাড়েনি : তারেক রহমান

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি কখনোই দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি, বরং জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করে আসছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলটি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে চায়। দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে দলটি পরিকল্পিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দেশের মাটিতেই থেকেছেন এবং জনগণকে ছেড়ে যাননি। তাই বিএনপির নেতাকর্মীদের শেষ ঠিকানাও এই দেশই।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দলটি সব সময় বিশ্বাস করে—জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের সমর্থন পেয়ে এসেছে। সেই সমর্থন ছিল বলেই বিএনপি কখনো জনগণকে ফেলে দেশ ছেড়ে যায়নি।

পথসভায় তিনি প্রবাসগামীদের প্রসঙ্গে বলেন, বিদেশে যেতে গিয়ে যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা বিদেশে যাওয়ার খরচ বহন করতে পারবে এবং পরবর্তীতে বিদেশে উপার্জিত অর্থ দিয়ে তা পরিশোধ করতে পারবে।

এছাড়া দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সারাদেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং এতে বেকারত্ব কমবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews