দেশের চিত্র ডেস্ক
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের আবেদন হাইকোর্টে করা হয়েছে। নাহিদ ইসলাম ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে গণ্য হতে পারে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি পরিচালনা করতে পারেন।