1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তা, স্থানীয়দের চড়-থাপ্পড়ের শিকার কয়েকজন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয়দের হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকজনের কলার ধরে টানা-হেঁচড়া ও চড়-থাপ্পড় মারার ঘটনাও ঘটে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দুই পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ব্যারিকেড দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করলেও শুধুমাত্র গণমাধ্যমকর্মীদের ভেতরে যেতে দেওয়া হচ্ছিল। দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায়।

সকাল সোয়া ৯টার দিকে তিন সন্তানসহ এক দম্পতি পশ্চিম পাশ দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নেয়।

একই সময়ে পূর্ব পাশ দিয়ে আসা দুই পৃথক ব্যক্তি স্থানীয়দের হাতে হেনস্তার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কলার ধরে টানা-হেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে তাদের রিকশায় করে এলাকা থেকে বের করে দেয়।

সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল দিতে আসা এক নারীও একইভাবে হেনস্তার শিকার হন।

ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বরত সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে কাউকে আটক করা হয়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews