1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রকাশিত তালিকায় ফজলুর রহমানের নাম নেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: সাংস্কৃতিক পরিচয় না কি বাস্তব চ্যালেঞ্জ? পিএইচডি কী? উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি শুরু, আবেদনের শেষ সময় ২১ মে গরুর মাংস ও ব্রোকলি: পুষ্টিকর ও সুস্বাদু এক পারফেক্ট রেসিপি আবার কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা

যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে?

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে বড় পরিবর্তন কার্যকর হয়েছে ২ মার্চ থেকে। নতুন নিয়মে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা এখন প্রাথমিকভাবে ৩০ মাসের অস্থায়ী অবস্থানের অনুমতি পাবেন; আগের মতো পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের আবেদন করা যাবে না। সরকার চাইলে নিজ দেশকে নিরাপদ বিবেচনা করে সুরক্ষা বাতিল করতে পারবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করায় বাংলাদেশি আবেদনকারীদের জন্য সুরক্ষা পাওয়া আরও কঠিন হতে পারে। ব্যক্তিগত ঝুঁকির প্রমাণ ছাড়া আবেদন দ্রুত খারিজ হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া স্থায়ী বসবাসের জন্য বসবাসের শর্ত ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। ভাষা দক্ষতা, আয় ও কর প্রদানের প্রমাণসহ আরও কঠোর শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে সরকার। ফলে আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পথ আগের তুলনায় অনেক বেশি দীর্ঘ ও অনিশ্চিত হয়ে উঠছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews