1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ তার ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। যুক্তরাষ্ট্রের মানুষ তার ওপর বিরক্ত হলে তিনি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবেন।

এদিকে, ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধ করা হবে। ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews