1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

পর্দার অন্তরালে চলছে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার আলোচনা

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
প্রখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার (প্রত্যর্পণ) বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থানকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে (NDTV) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে জাকির নায়েকের হস্তান্তরের প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়েছে। দুই দেশের সম্পর্কের সংবেদনশীলতা ও গোপনীয়তা রক্ষার স্বার্থেই এই বিষয়টি নিয়ে আপাতত পর্দার অন্তরালে কথা বলা হচ্ছে। তবে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক আরও জোরদার করতে এই ইস্যুটিকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ভারতের এই দাবির বিষয়টি তারা অনুধাবন করতে পারলেও আইনি প্রক্রিয়া বজায় রেখেই তাদের এগোতে হবে। নিজ দেশের আইনের শাসন ও দ্বিপক্ষীয় সুসম্পর্ক উভয় দিক বিবেচনা করেই তার সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ছাড়ার পর থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানকার স্থায়ী রেসিডেন্সি পান। পরবর্তীতে ভারত তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর আবেদন জানালেও মালয়েশিয়া বরাবরই নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। আপাতত আইন ও প্রমাণের ওপর ভিত্তি করেই এই হস্তান্তর প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews