1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হাউস অব লর্ডসে সাদিক খান, পেলেন ‘লর্ড খান অব টুটিং’ উপাধি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ নামে আজীবন পিয়ার হিসেবে হাউস অব লর্ডসের সদস্য হলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস অব লর্ডসের অধিবেশনের শুরুতে সাদিক খান শপথ নেন। একই দিন নতুন লেবার সদস্য লর্ড রবার্তো নেরিও শপথ নেন। সাদিক খানের পরিবারের সদস্য এবং কয়েকজন লেবার এমপি এ সময় উপস্থিত ছিলেন।

সাদিক খান যে টুটিং এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং যেটির এমপি হিসেবে তিনি ১১ বছর দায়িত্ব পালন করেছেন, সেই এলাকার নামেই তার পিয়ারেজের নাম রাখা হয়েছে‘Baron Khan of Tooting’। পার্লামেন্টের রেকর্ড অনুযায়ী, ২০ আগস্ট ২০২৬ তারিখে তাকে আজীবন পিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাজনীতিতে আসার আগে সাদিক খান মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদও ছিল।

২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। এরপর তিনি লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তার তৃতীয় মেয়াদ চলছে, যা ২০২৮ সালে শেষ হওয়ার কথা।

হাউস অব লর্ডসের সদস্য হলেও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। তিনি একই সঙ্গে মেয়র ও লর্ড হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

হাউস অব লর্ডসে যোগ দেওয়ার পর সাদিক খান লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। মেয়র হিসেবে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামূল্যে খাবার, বায়ুদূষণ কমানো, গণপরিবহন উন্নয়ন এবং তরুণদের জন্য সুযোগ তৈরিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন।

সাদিক খান ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ২০২৫ সালে তিনি নাইট উপাধি পান।

তবে হাউস অব লর্ডসে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। অতীতে সাদিক খান হাউস অব লর্ডস বিলুপ্ত করার পক্ষে মত দিয়েছিলেন। নতুন করে লর্ড হওয়ার পর তার সেই আগের অবস্থান নিয়ে সমালোচনা করছেন বিরোধীরা। এ বিষয়ে তার বর্তমান অবস্থান ও বক্তব্যও রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews