1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

রাজনৈতিক স্লোগানকে হাদিস আখ্যা, পদ হারালেন ডিটিসিএ সচিব

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনে দায়িত্ব পরিবর্তনের কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত রোববার রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে তিনি বিএনপির স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’কে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ হিসেবে উল্লেখ করেন।

তার এ মন্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে। সমালোচকদের কেউ কেউ এটিকে প্রধানমন্ত্রীকে তোষামোদ করার প্রচেষ্টা হিসেবে দেখলেও মসিউর রহমান বক্তব্যে স্লোগানটির তাৎপর্য তুলে ধরার দাবি করেন।

ঘটনার পর তার দায়িত্ব পরিবর্তন রাজনৈতিক বক্তব্য ও সরকারি কর্মকর্তাদের আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews