সিলেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি, কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মহানগর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ফখরুল ইসলাম।
রোববার (৮ নভেম্বর) মহানগর জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারে মহানগর জামায়াত কার্যালয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ও পরিষদসমূহ পুনর্গঠন করা হয়।
নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. মো. ফখরুল ইসলাম। মহানগর সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী।
এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিন।
এর আগে গত বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ওই ঘোষণায় সিলেট জেলা শাখার আমির হিসেবে মাওলানা হাবিবুর রহমান এবং মহানগর শাখার আমির হিসেবে মুহাম্মদ ফখরুল ইসলামের নাম চূড়ান্ত অনুমোদন পায়।
নতুন কমিটির মাধ্যমে সিলেট মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যাশা করছে দলটি।