1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

টং দোকান থেকে শতকোটি টাকার সম্পদ, অনলাইন জুয়ায় রুবেলের উত্থান নিয়ে চাঞ্চল্য

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ | নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের একটি গ্রামের টং দোকান থেকে জীবিকা শুরু করে কয়েক বছরের ব্যবধানে শতকোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে রুবেল মিয়ার বিরুদ্ধে। অনলাইন জুয়া, ডিজিটাল প্রতারণা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি আমেরিকান কোম্পানির পরিচয় ব্যবহার করে ভুয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ৭৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার পল্টন থানায় দায়ের করা মামলায় রুবেলকে আসামি করা হয়েছে। গত ২ অক্টোবর দুবাই যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে হবিগঞ্জের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে ডিজিটাল প্রতারণার মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

স্থানীয় সূত্র ও সম্পত্তির দলিল অনুসন্ধানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় রুবেল ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, ভবন, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বাজারমূল্য শতকোটি টাকার বেশি বলে স্থানীয়দের দাবি। দুবাইয়েও তার সম্পদ ও ব্যবসা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, একসময় গ্রামের দোকানে চায়ের স্টল পরিচালনা করা রুবেলের পরিবারের আর্থিক অবস্থা ছিল সাধারণ। পরবর্তী সময়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই তার সম্পদের দ্রুত বৃদ্ধি ঘটে। তার এই উত্থান স্থানীয় তরুণদের অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করেছে বলেও অভিযোগ রয়েছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রুবেলকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। ওই মামলায় অভিযোগপত্র দেওয়ার পর জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে।

হবিগঞ্জের স্থানীয় সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ জানিয়েছেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধের সঙ্গে যে দলেরই কেউ জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews