1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

বিএনপিকে হাসনাতের ইঙ্গিত: কাবিনে স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

দেশের চিত্র প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে এক পথসভায় তিনি বলেন, “একটি দল জুলাই সনদের স্বাক্ষর করেছে, আজ আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে। কাবিনে স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে।”

হাসনাত বলেন, “সংসার না করতে চাইলে জনগণের সামনে তা বলতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়া যায় না।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে লড়াই করেছেন, তাদের পরামর্শ দিয়ে চলা উচিত। প্রবীণ প্রজন্ম দায়িত্বশীল হতে না পারায় নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন পড়েছে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নেবে, তারা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের ও ভোটের মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে।

এর আগে হাসনাত লাকসাম উপজেলা এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews