1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বরিশালে সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক নেত্রী। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে মামলায়।

শনিবার বিষয়টি প্রকাশ্যে এলেও গত বুধবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই নেত্রী।

মামলার আসামি সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া এলাকার মনসাবাড়ির বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখনও আসামিকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর আসামি সুয়ানের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ১১ অক্টোবর বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের পর ঘটনার ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়।

পরে বাদী বিয়ের জন্য চাপ দিলে আসামি টালবাহানা শুরু করেন। অভিযোগ অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর দুপুরে বিয়ের কথা বলে বাদীকে নগরীর নবগ্রাম রোড এলাকায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করা হয়। তিনি মাথা সরিয়ে নিলে আঘাত মুখে লাগে এবং রক্তাক্ত জখম হন।

জানা গেছে, বরিশালে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতেন সুয়ান তালুকদার। এর আগে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত আগস্টে তাকে গ্রেপ্তার করা হলেও কয়েক দিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সাবেক নেত্রী তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ করেন, যার পরিপ্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয়।

সূত্র : ই টিভি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews