1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

শেখ হাসিনার রায় পাকিস্তানের প্রভাবেই হয়েছে: দাবি শুভেন্দু অধিকারীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে ‘পাকিস্তানের নির্দেশে করা’ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

শুভেন্দু অধিকারী বলেন, “এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। তবে এই রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।” তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলেও বাঙালি সংস্কৃতির অংশ এবং একজন প্রগতিশীল মুসলমান—যিনি কখনোই চরমপন্থায় সম্পৃক্ত ছিলেন না।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা উল্লেখ করে যে বাংলাদেশকে ঘিরে যেকোনো পরিস্থিতিতে ভারত শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews