1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

আবুল সরকার ইস্যুতে নতুন বিবৃতি—ধর্মবিদ্বেষ নয়, আইনের শাসনেই অবস্থান: এনসিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

ধর্ম অবমাননার মামলায় কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে ফের বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে দলটি আগের অবস্থান স্পষ্ট করে জানায়।

বিবৃতিতে বলা হয়, এর আগের বিবৃতিতে এনসিপি কেবল মানববন্ধনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছিল। দলটি ধর্মের বিরুদ্ধে নয়—এমন ব্যাখ্যা ভুলভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

এনসিপির ভাষ্য, বাউল আবুল সরকারের বক্তব্যে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে। এ ঘটনায় দায়ের করা মামলা বিচারাধীন। দলটি মনে করে, বিষয়টির সমাধান বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। আগের বিবৃতির উদ্দেশ্য কখনোই তার বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। অন্যদিকে অহিংস উপায়ে সভা-সমাবেশ বা মানববন্ধন করার অধিকার সাংবিধানিক—এ অধিকার ক্ষুণ্ন করার যে হামলা হয়েছে, দলটি শুধু সেই হামলারই নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা যদি আইনের লঙ্ঘন না করে, তবে রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে—এই বক্তব্যও ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও ধর্ম অবমাননা আইনত অপরাধ—এটি এনসিপির অবস্থান।

দলটি জানায়, এনসিপি ইসলাম বা কোনো ধর্মের বিরোধী নয়। বরং ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধেই তাদের অবস্থান দৃঢ়। সাম্প্রতিক কিছু মহলের প্রচার—যে এনসিপি নাকি ইসলামের বিরুদ্ধে—এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের পাশাপাশি ইসলামবিদ্বেষও রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার ছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল সেই নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের বহিঃপ্রকাশ। ধর্মবিদ্বেষ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি ধর্মীয় ফ্যাসিবাদও নয়—এমন অবস্থানের কথাও বিবৃতিতে তুলে ধরে এনসিপি।

মূলধারার আলেমসমাজের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি বলে, আলেমসমাজ যুগের পর যুগ সংযম, প্রজ্ঞা ও দাওয়াতের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি হলে তারা মানুষকে আইন ও শান্তির পথে ফিরিয়ে আনেন।

বিবৃতির শেষে বলা হয়, কেউ অপরাধ করলে তার বিচার আদালত করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা বিরোধী। শান্তি, ন্যায়, সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এনসিপি অটল থাকবে বলেও জানানো হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews