1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

এভারকেয়ারে খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’: বিএনপি নেতা আজম খান

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত রোববার রাত থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ পর্যায়ে পৌঁছেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আহমেদ আজম খান জানান, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনো এমন অবস্থায় নেই যে তাঁর সম্পর্কে বলার মতো সুস্থতার কোনো খবর দিতে পারি। সারা জাতির কাছে শুধু দোয়া চাই।

তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ হয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ায় ভেন্টিলেশনের প্রয়োজন হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। তাঁর ভাষায়, “সবাই মিলে নিরলস চেষ্টা করছেন। শেষ ভরসা আল্লাহ।”

এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে তাঁর।

২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেই জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখন তাঁর নেই।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews